কারিগরি শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠানটি ২০০৪ সালে পটুয়াখালী সদর উপজেলাধীন ১০ নং মরিচবুনিয়া ইউনিয়নের ৯ নং ওর্য়াডের পাটুখালী গ্রামে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পার্শ্বে মনোরম পরিবেশে অবস্থিত। প্রতিষ্ঠানটিতে বর্তমানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে র অধীনে এইচএসসি (বিএমটি) ও এসএসসি (ভোকেশনাল) দুটি শিক্ষাক্রমে (ক) কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম, (খ) ফিন্যান্সিয়াল প্রকটিসেস ও (গ) ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস এবং ভোকেশনাল কোর্সে (ক) আইটি বেসিক ও আইওটি সার্পোট, (খ) অ্যাপারেল মেনুফ্যাকচারিং ও ( জেনারেল ইলেকট্রিক্যাল সহ মোট ০৬ (ছয়)টি ট্রেড চালু আছে।